মাগুরানিউজ.কমঃ
আজ মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের মরহুম শাহ আব্দুল গফফার সাহেবের সন্তানরা সাদা মনের মানুষ আমেরিকা প্রবাসী শাহ আব্দুস শাকুর, ফারুক আব্দুর ওয়াদুদ, আব্দুল মাবুদ ফরিদ, শাহ আব্দুল মতিন, সালেহা খাতুন, উম্মে সালমা ইসলামগণরা এলাকার মানুষের শিক্ষার বিস্তার করার জন্য নিজস্ব উদ্দোগে তাহারা তাদের মালিকাধীন পৈত্রিক প্রায় ১৫২ শতক জমি প্রস্তাবিত টুপিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, তাদের পিতা-মাতার নামে একটি বৃদ্ধাশ্রম একটি হেবজোখানা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য দায়িত্বপ্রাপ্ত এবং উদ্যেক্তা স্ব সস্ব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মাগুরার কিংবদন্তি আকবর বাহিনীর প্রধান আকবর হোসেন মিয়া কে তাদের সম্পত্তি উক্ত প্রতিষ্ঠানগুলো করার জন্য পাওয়ার অব এ্যার্টনি করে দিয়েছেন।
ইতিমধ্যে কয়েক মাস আগেই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করে বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। জমি হস্তান্তর করার সময় এই মহান উদ্যোগ তদারকি বাস্তবায়নকারী এবং মূল পরিকল্পনাকারী শ্রীকোল ইউ পি চেয়ারম্যান জননেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি এবং উপজেলার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি প্রাথমিক কাজ শুরু করার জন্য কমিটিকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
দানকারী ব্যক্তিরা বলেন, এই মহান কাজ করতে পেরে তারা খুব আনন্দিত। এটি তাদের স্বপ্ন পুরনের আনন্দ দিয়েছে।
Like this:
Like Loading...