মাগুরায় প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেয়া হলো না দুই ছাত্রীর

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_42yu67031593851699161_n

প্রবেশপত্র না পাওয়ায় মাগুরা অমরেশ বসু ডিগ্রি কলেজের দুই ছাত্রীর পরীক্ষা দেয়া হল না। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থী শিমু খাতুন ও রত্মা সিংহ।

পরীক্ষার্থী শিমু খাতুনের চাচা শাহিন হোসেন অভিযোগে জানান, তার বড় ভাইয়ের পরিবার খুলনায় বসবাস করে। মেয়ে শিমু খুলনায় থাকলেও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়ার জন্য গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজে ভর্তি হয়। পরীক্ষা দেয়ার জন্য কলেজের  প্রধান অফিস সহকারী অনিমেশ বিশ্বাসকে ফরম পূরণ বাবদ চার হাজার টাকা দেয়া হয়। এ সময় অনিমেশ বিশ্বাস পরীক্ষার আগে প্রবেশপত্র দেয়া হবে বলে আশ্বস্থ করেন। কিন্তু যথাসময়ে পরীক্ষা দিতে এসে প্রবেশপত্র না পাওয়ায় শিমু খাতুন ও রত্মা সিংহ পরীক্ষা দিতে পারেনি।

11034211_16192003416452ui48uo_4267031593851699161_n

এ ব্যাপারে কলেজের প্রধান অফিস সহকারী অনিমেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

তবে কেন্দ্র সচিব ও অমরেশ বসু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা ফারুক আহমেদ বলেন, “শিমু খাতুনের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় ও কেন সে পরীক্ষা দিতে পারেনি সে ব্যাপারে তদন্ত করে প্রধান অফিস সহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রত্মা সিংহ মাগুরা সরকারি মহিলা কলেজ থেকে ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভর্তি হওয়ায় তার প্রবেশপত্র বোর্ড থেকে আসেনি।”

মাগুরার এনডিসি নকিব হাসান তরফদার জানান, দুই ছাত্রীর পরীক্ষা না দেয়ার বিষয়টি জানতে পেরেছি। কি কারণে তারা পরীক্ষা দিতে পারেনি তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: