মাগুরানিউজ.কমঃ
বিশ্বকাপের ডামাডোল শেষ। আগামী সপ্তাহ থেকেই (৮ এপ্রিল) শুরু হচ্ছে আইপিএল ধামাকা। মাল্টি বিলিয়ন ডলারের ভারতীয় ঘরোয়া টি২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার বিকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
তবে আইপিএল শুরুর কয়েকদিন পরই পাকিস্তানের বিপক্ষে বাংলাদশেরে হোম সরিজিরে কারণে ভারতের জমজমাট ঘরোয়া আসরটিতে সব ম্যাচ খেলা হচ্ছে না সাকিবের। মাত্র দুটি ম্যাচ খেলতে বৃহস্পতিবার বিকালে ভারতের উদ্দশ্যে সাকিব রওনা হবেন বলে জানা গেছে।
গত ৩১ মার্চ বিসিবির ক্রিকেট অপারশেন্স কমটি থেকে সাকিবকে এনওসিও (অনাপত্তিপত্র) প্রদান করা হয়। আইপিএলে শুধুমাত্র ৮ ও ১১ এপ্রিলের ম্যাচ দুটির জন্যই সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়। সে হিসেবে এপ্রিলের ২ তারিখ ভারতে গিয়ে সাকিবের দেশের ফেরার কথা রয়েছে ১২ তারিখে।
এদিকে পাকিস্তান সিরিজের জন্য বাংলাদশে দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা ১৩ এপ্রিল থেকেই। এখনও সূচী নির্ধারণ করা হয়নি পাকিস্তানের বিপক্ষে সিরিজের। তবে পরিবর্তিত পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের সম্ভাব্য তারিখ ১৭ এপ্রিল।
আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নন কলকাতা নাইট রাইর্ডাস তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ এপ্রিল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওই ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। ১১ এপ্রিল পরের ম্যাচটিও নিজেদের মাঠেই, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবাররে আইপিএলে আপাতত এই দুটি ম্যাচই খেলতে পারছেন সাকিব। পাকিস্তান সিরিজ শেষে যদি কেকেআর টুর্নামেন্টে টিকে থাকে, তাহলে আবারও আইপিএলে খেলার সুযোগ পাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


