মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোঃ ওবায়দুর জমাদ্দার(৩০), রবিউল(৪০), বাদশা জমাদ্দার(৪০) ও খবির মুন্সি।
এ ব্যপারে আহত বাদশা জমাদ্দার জানান, যশোবন্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে চুন্নু মেম্বর ও পাখি জমাদ্দারের মধ্যে মনোমালিন্য চলছিল। এ ঘটনার জের ধরে চুন্নু সমর্থক ওবায়দুর জমাদ্দার ঘটনারদিন সকাল ৮ টার দিকে তার নিজবাড়ি থেকে গাজিরমোড় বাজারে যাওয়ার সময় প্রতিপক্ষ পাখি জমাদ্দার ও তার লোকজন ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে ওবায়দুরসহ ৪ জনকে আহত করে।
আহদের মধ্যে ওবায়দুর জমাদ্দারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মোহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহম্মদপুর থানার এএসআই আশরাফ শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


