স্লেজিং এড়াতে পোলার্ডের মুখে টেপ

মাগুরানিউজ.কমঃ 

pollard-655x360

ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে হাস্যরসের মশলা মজুত, তার উদাহরণ ফিল্ডিং করতে করতে ক্রিস গেইলের ডান্স দেখেই বোঝা যায়। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিংয়ের সময় ড্যারেন স্যামির অঙ্গভঙ্গিও বেশ হাস্যরসাত্মক। তেমনই এক অদ্ভূত আচরণ ধরা পড়ল এম চিন্নাস্বামীতে। এবারও আরেক ক্যারিবিয়ান কিয়েরন পোলার্ড। ফিল্ডিং করতে নেমে মুখে সারাক্ষণ টেপ এঁটে রাখলেন তিনি।

হঠাৎ এমন কী হলো যে, মুখে টেপ এঁটে থাকতে হবে? এমন দৃশ্য তো খেলার মাঠে কখনওই দেখা যায়নি! আসলে ঘটনা হল, এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ২০৯ রান তাড়া করতে ব্যাট হাতে বাইশ গজে আসেন ব্যাঙ্গালোর ওপেনার ক্রিস গেইল। সেই সময় গেইলের সঙ্গে একাধিকবার কথা বলেন ওয়েস্ট ইন্ডিজ দলে তার সতীর্থ পোলার্ড।

আম্পায়ার পোলার্ডকে ডেকে গেইলের সঙ্গে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন। তারই প্রতিক্রিয়ায় সঙ্গে সঙ্গে মুখে টেপ এঁটে দেন তিনি। যে কোনও বক্তব্য করা অথবা বিপক্ষের ক্রিকেটারকে স্লেজিংয়ের অভিযোগ থেকে দূরে সরে থাকতেই এমনটা করেন পোলার্ড।

সতীর্থদের সঙ্গে কথা বলার সময় প্রয়োজন মতো অল্প সময়ের জন্য টেপটি সরিয়ে ফের মুখে কুলুপ আঁটেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। পোলার্ডের এই কীর্তি অবশ্য দারুণ উপভোগ করেছেন গ্যালারিতে উপস্থিত দর্শক থেকে ডাগ-আউটের ক্রিকেটাররা। এমনকি আম্পায়াররাও। তবে গেইলের মুখে ছিটেফোঁটা হাসিও দেখা যায়নি এদিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: