মাগুরায় পেট্রোল বোমা হামলাকারীদের বিচার দাবি

মাগুরানিউজ.কমঃ

Magura_Motorsromik_Pic_y6u252970696

মাগুরায় পেট্রোল বোমা হামলাকারী বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও শ্রমিক সংগঠনগুলো সোমবার (মার্চ) বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

দুপুর ১২টার দিকে শ্রমিকরা শহরের পশু হাসপাতালপাড়া কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় তারা জেলা প্রশাসক মাহবুবর রহমানের কাছে স্মারকলিপি দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সামিতির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সভাপতি গোফুর মিয়া, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা ট্রাক ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান সমিতির সদস্য লালু শেখ, প্রচার সম্পাদক কবির হোসেন প্রমুখ।

শ্রমিক নেতারা অবিলম্বে পেট্রোল বোমা মেরে শ্রমিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

শনিবার (২১ মার্চ) রাতে মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় নয় ট্রাক শ্রমিক দগ্ধ হয়।দগ্ধদের মাগুরা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হলে রোববার পর্যন্ত তিন শ্রমিক মারা যান।বাকিরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: