মাগুরায় পিকআপ শ্রমিকদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

মাগুরানিউজ.কমঃ 

download (4)হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা শহরের পিটিআই এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পিকআপ শ্রমিকরা ১ ঘণ্টা সড়ক অবরোধ করেন।

সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত এ অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশের সমঝোতায় শ্রমিকরা অবরোধ তুলে নেন।         

মাগুরা পিকআপ শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক পাভেল খান জানান, মঙ্গলবার বিকেলে মাগুরা থেকে পাটকাঠি নিয়ে একটি পিকআপ বরিশাল যাচ্ছিল। বিকেল ৫টার দিকে মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ পিকআপটি থামিয়ে চালকের কাছে টাকা দাবি করে। পিকআপ চালক স্বপন টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হাইওয়ে পুলিশ তাকে মারপিট করে। 

এ সময় তিনি রামনগর থেকে মাগুরায় ফিরে এসে পিকআপ শ্রমিকদের বিষয়টি অবগত করেন।

হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও হয়রানির ফলে পিকআপ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের পিটিআইয়ের সামনে সড়ক অবরোধ করেন। পরে সদর থানা পুলিশের সমঝোতায় রাত ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

মাগুরা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে তা তার জানা নেই। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: