মাগুরানিউজ.কমঃ
আজ বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারে মঙ্গলবার সকালে নুরুল ইসলাম নামে এক অসহায় পরিবারের সকল সদস্যকে মারধর ও ঘর ভাংচুর করে এলাকার থেকে তাড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ওই অসহায় পরিবারের ৮-১০ জন সদস্য দিন কাটাচ্ছে পথে-পথে।
এলাকার স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গের ছত্রছায়ায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে কোনো পদক্ষেপ নিতে সাহস পারছে না অসহায় এ কৃষক পরিবারটি।
ক্ষতিগ্রস্থ নিহত কৃষক নুরুল ইসলামের বড় ছেলে আক্কাস জানান, কানুটিয়া বাজারের উপরে অবস্থিত ৭ শতাংশ জমি নিয়ে তার বাবার সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে মামলা চলার পর মাগুরা জজকোর্টের রায়ে সে জমিটি পেয়ে যায় এবং পরিবার নিয়ে সেখানে থাকতেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন তাদের একাধিকবার জবর দখল নেবার হুমকি দেয়। বিষয়টি কোর্টকে অবহিত করা হয় এবং কোর্ট জমিটিতে ১৪৪ ধারা জারি করে।
বিষয়টি প্রতিপক্ষের লোকজন জানার পরও আইন অমান্য করে প্রতিপক্ষের লোকজন মৌষা এলাকার করিম মাতবর ও ফসিয়ার তার দল নিয়ে দেশীয় অস্ত্র-সজ্জে সজ্জিত হয়ে ঘটনার দিন সকালে তার ঘরে ভাংচুর ও মহিলাদের মারধর করে তাড়িয়ে দেয়। সম্প্রতি রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ক্ষমতার জোরে প্রতিপক্ষ প্রতিবেশী করিম মাতবর ও ফসিয়ার রহমান এ ধরনের ঘটনা ঘটায় ও এ জমির মালিকানা ও দখলদার দাবি করেন।
তবে অভিযুক্ত ফসিয়ার রহমান জানান, জমিটি সরকারের খাস জমি জমির মালিক সরকার তবে দখলে আছি দীর্ঘদিন ধরে । প্রতিপক্ষরা ভুয়া কাগজ দেখিয়ে জমির মালিক দাবি করছেন বলে অভিযোগ করেন।
তবে ফোন বন্ধ থাকায় চেয়ারম্যানের বক্তব্য পাওয়া য়ায়নি।
এ ব্যাপারে মহম্মদপুর থানার এস আই ওলিয়ার রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে জমি থেকে সরে যেতে বলেছেন এবং ১৪৪ ধারার বিষয়টি সকলকে অবহিত করেছেন।


