মাগুরায় নৌকা ভ্রমনে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ 

Chitra-River

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে নাজমুল আলম (১৮) নামের এক যুবক মারা গেছে।

রোববার বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মাগুরা সদর হাসপাতাল সুত্র জানায়, বিনোদপুর গ্রামের ছাদেক আলীর ছেলে নাজমুল তার দুই বন্ধুর সাথে নবগঙ্গা নদীতে নৌকা ভ্রমনে বের হয়। বন্ধুদের সাথে রসিকতা করতে করতে হঠাৎ সে নদীর মাঝখানে পানিতে পড়ে যায়। সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। কিছু সময় পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মাগুরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: