সৌরচালিত বিমানের বিশ্বভ্রমণ শুরু

মাগুরানিউজ.কমঃ 

bbe537a6f4e1c6e0d624aa8820e3a92a-Solarসংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটের উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিশ্বভ্রমণ শুরু করেছে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস-টু।

আজ সোমবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, আগামী পাঁচ মাসে এ বিমানটি ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। এর মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরও অতিক্রম করবে বিমানটি।

বিমানটি বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে। এ সময় বিশ্রাম ও বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ ছাড়া পরিবেশবান্ধব এ প্রযুক্তির প্রচারও চালানো হবে এসব জায়গায়।

সৌরচালিত এ বিমানের পাইলট আন্দ্রে বোর্শবার্গ। তিনি আরেক পাইলট বারট্রান্ড পিকার্ডের সঙ্গে ভাগাভাগি করে এ দায়িত্ব পালন করবেন।

আবুধাবি থেকে যাত্রা শুরুর আগে পাইলট আন্দ্রে বোর্শবার্গ বলেন, ‘আমাদের এ উড়োজাহাজটি অত্যন্ত বিশেষ ধরনের এবং এটি আমাদের বড় বড় মহাসাগর পাড়ি দিতে সহায়তা করবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: