ধর্ষণের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে জেল ভেঙে বের করে এনে পিটিয়ে হত্যা

মাগুরানিউজ.কমঃ 

150307154850_india_rape_640x360_getty

উত্তর-পূর্ব ভারতে নাগাল্যান্ড রাজ্যের পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জেল ভেঙে বের করে এনে পিটিয়ে হত্যা করার ঘটনায় ১৮ জনকে আটক করেছে।

গত বৃহস্পতিবার ডিমাপুর শহরে সৈয়দ ফরিদ খান নামের এই লোকটিকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয় এবং পরে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়।

বলা হচ্ছে, প্রায় দশ হাজার বিক্ষুব্ধ মানুষ তাকে জেল ভেঙ্গে বের করে এনে হত্যা করেছে।

পুলিশ বলছে, যাদেরকে আটক করা হয়েছে, ওই ব্যক্তিকে হত্যার ঘটনায় তাদের কতোটুকু কি ভূমিকা ছিলো সেটাই তারা এখন খতিয়ে দেখার চেষ্টা করছে।

সংবাদদাতারা বলছেন, পুরো ঘটনার পেছনে জাতিগত দিকও আছে কারণ অভিযুক্ত ব্যক্তি একজন বাংলাভাষী মুসলিম এবং কথিত ভিকটিম একজন খৃস্টান ও নাগা সম্প্রদায়ের সদস্য।

পিটিয়ে হত্যার প্রতিবাদে ট্রাক চালকরা আজ নাগাল্যান্ডে প্রতিবাদ বিক্ষোভ করেছে।

ঘটনার পরপরই ডিমাপুরে কারফিউ জারি করা হয়েছিলো।

তার কিছুটা আজ রবিবার তুলে নেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: