মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার শালিখা উপজেলায় দুদিন আগে নিখোঁজ ব্যবসায়ি জনাব আলীর লাশ ফটকি নদীতে পাওয়া গেছে । শালিখা থানার পুলিশ জানায় দুপুরে আড়পাড়া বাজার সংলগ্ন ফটকি নদী থেকে জনাব আলী (৬৫) নামের এক ব্যাবসায়ির লাশ উদ্ধার করেছে।
দুদিন আগে সে নিখোঁজ হয়েছিলো। তার মৃত্যু রহস্য নিয়ে পারিবারিক ভাবে ও স্থানীয়রা নানা গুঞ্জন করছে।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শালিখা থানায় মামলা হয়েছে।


