মাগুরায় নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের আসামি গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

download (1)

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় নুরুজ্জামান (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী থেকে স্বেচ্ছাঅবসরপ্রাপ্ত নুরুজ্জামান মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৭ খুনের ঘটনার পর র‌্যাবে কর্মরত সিপাহি নুরুজ্জামান সেনাবাহিনী থেকে স্বেচ্ছা অবসরে যান। পরে ওই মামলার ‍অন্য আসামিদের ১৬৪ ধারার জবানবন্দিতে নাম আসায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে ৭টার দিকে ৭ খুনের মামলার তদন্ত কর্মকর্তা নারায়নগঞ্জ ডিবির ওসি মামুনের কাছে তাকে হস্তান্তর করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: