মাগুরায় দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

মাগুরানিউজ.কমঃ 

magura_map

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল কুদ্দুসু মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) ভোরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবাশিষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত কুদ্দুস মোল্যার ভাই আব্বাস মোল্যা, পুলিশ ও এলাকাবাসী সাংবাদিকদের জানান, সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শ্রীরামপুর গ্রামের আরজু মোল্লার সমর্থকদের সাথে একই গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চান্দ আলীর সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। ওই বিরোধের সূত্র ধরে শুক্রবার দু’পক্ষের  মধ্যে সংঘর্ষে ঘটনায় বিএনপি কর্মী কুদ্দুস মোল্লাসহ দুই জন আহত হয়। এসময়  ৫টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: