দুরু দরু বুকে স্কুল ছেড়ে এবার স্বপ্নের কলেজ জীবন শুরু

মাগুরানিউজ.কমঃ 

SSC1433566030

আজ থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া। গতবারের মতো এবারও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিকের ফলের ভিত্তিতেই কলেজে ভর্তি হতে হবে শিক্ষার্থীদের।

ভর্তির জন্য আজ শনিবার থেকে ১৮ জুন পর্যন্ত টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবে ছাত্রছাত্রীরা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনে খরচ হবে ১২০ টাকা। যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে, তাদের জন্য ২১ জুন পর্যন্ত ভর্তির সুযোগ থাকবে। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। ক্লাস শুরু হবে ১ জুলাই। ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ আগস্ট।

নীতিমালায় বলা হয়েছে, কোনো কলেজ চাইলে তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে। প্রত্যন্ত এলাকার সহশিক্ষার কলেজে ছাত্রীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। আর কারিগরি শিক্ষায় ডিপ্লোমা কোর্সে ভর্তিতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং জিপিএর ভিত্তিতে বাকি ৫০ নম্বরের আলোকে মেধাক্রম নির্ধারণ করতে হবে।

মাধ্যমিকের ফল প্রকাশের পর গত সোমবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত নীতিমালা অনুযায়ী এ কার্যক্রম চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: