মাগুরায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য বোঝাই কভার্ডভ্যান ফেলে পালালো চোরাচালানিরা

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452u89i48_4267031593851699161_n

নরেন্দ্র মোদীর সফরের মধ্যেই ভারত থেকে চোরাই পথে আসা প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।

শনিবার বেলা ১১টার দিকে বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান মাগুরা থেকে ওই চোরাই পণ্য আটকের তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে মাগুরা সদর উপজেলার মাগুরা পেট্রোল পাম্পের কাছ থেকে কভার্ডভ্যান বোঝাই এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

আটক পণ্যের মধ্যে রয়েছে ৮৪টি শাড়ি, ২৭০টি থ্রিপিস, ২১টি শার্টের কাপড়, ২০টি স্যুটের কাপড়, ১৫০টি অরবিন্দ ধুতি, প্যান্টের ছয় হাজার ১৯৪ মিটার থান কাপড় এবং ৪৯ হাজার ৬১১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড়।

আটক মালামালের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৪৭ লাখ টাকা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসব মালামাল শুল্ক বিভাগে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।

স্থল সীমান্ত পথে এই পণ্য আনা হয়েছিল জানালেও চোরাচালান চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।

ব্যাটালিয়ন পরিচালক মনিরুজ্জামান বলেন, সীমান্ত থেকে ঢাকা নেওয়ার পথে গোপন সূত্রে খবর পেয়ে মাগুরা পেট্রোল পাম্পের কাছে ওই কভার্ড ভ্যানটি আটকানো হয়।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে গেলে ওই কভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল পাওয়া যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: