মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরানিউজ.কমঃ 

imagesমাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মো. সুমন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় কামরুজ্জামান (২৫) নামে আরেক আরোহী আহত হয়। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সুমন ও কামরুজ্জামান রাত ৮টার দিকে যশোর থেকে মোটরসাইকেল চালিয়ে মাগুরা আসছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

পরে কামরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়  এবং নিহতের মৃতদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: