মাগুরানিউজ.কমঃ
মাগুরার ঐতিহ্যবাহী শহীদ লুতাশ সংঘ আয়োজিত টেলিভিশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মহব্বত স্মৃতি সংসদকে ১-০ গোলে পরাজিত করে পারনান্দুয়ালী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার বিকালে শহরের নবগঙ্গা নদীর চরে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথমার্ধের ১০ মিনিটে সুব্রত কুমারের জয়সূচক গোলে পারনান্দুয়ালী স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে নদীর বুকে জেগে ওঠা চরে শতশত সব বয়সী ফুটবলপ্রেমিরা ভিড় করে।
প্রধান অতিথি হিসাবে খেলা উদ্বোধন এবং বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর। ক্লাবের সভাপতি ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেরীটা মকবুল হোসেন, সাবেক জাতীয় দলের খোলোয়াড় মেহেদী হাসান উজ্জল, কাউন্সিলর মাহমুদুল গনি মোহন, কুতুব উদ্দিন আহমেদ ও জেলা ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম।


