বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচন স্থগিত করলো আদালত

মাগুরানিউজ.কমঃ

dental

১২ জুন অনুষ্ঠিতব্য ডেন্টাল সার্জনদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচন-২০১৫ স্থগিত করেছে আদালত।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডাঃ কাশেম-ডাঃ হুমায়ূন প্যানেলের করা মামলায় ঢাকার বিজ্ঞ ১ নং সিনিয়র সহকারী জজ আদালত এক অন্তবর্তীকালীন আদেশ দ্বারা মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২ জুনে অনুষ্ঠিতব্য সোসাইটির নির্বাচন স্থগিত করেছে।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট অমিত দাশগুপ্ত।

নির্বাচনের জন্য ভোটকেন্দ্র হিসাবে প্রথমে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নির্ধারণ করা হলেও হঠাৎ করে গত ৬ জুন নির্বাচনী কেন্দ্র মিরপুরে অবস্থিত ঢাকা ডেন্টাল কলেজে স্থানান্তর করা হয়। মূলতঃ ডাঃ নিজাম-ডাঃ টুটুল পরিষদকে অবৈধ সুবিধা দেবার জন্য এই পরিবর্তন করা হয়েছে বলে মামলার আরজীতে উল্লেখ করা হয়।

তদুপরি, ১২ জুনে নির্বাচনের কথা থাকলেও ৯ জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করে প্রার্থীদের কাছে সরবরাহ করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

১১ জুনে বাদী ডাঃ হুমায়ুন কবীর বুলবুল এর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নির্বাচন কমিশনসহ অন্যদের উপর ১০ দিনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং একই সঙ্গে ১২ জুন নির্বাচন স্থগিত করার আদেশ প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: