শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুক্রবার

মাগুরানিউজ.কমঃ

ff_142558
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার উপযুক্ততা যাচাইয়ের জন্য ‘১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা’  শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে’র (এনটিআরসিএ) অধীনে স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষা এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে। এতে সারাদেশের প্রায় সাড়ে পাঁচ লাখ প্রার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।
এবার স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৩ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৮০ হাজার ৫০৯ জন।  সব মিলিয়ে এবার পাঁচ লাখ ৩২ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানান এনটিআরসিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা বেগম। ইতোমধ্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র অনলাইনে পাঠানো হয়েছে জানিয়েছে এনটিআরসিএ। তারা জানায়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
 
এর আগে স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে দু’টি পরীক্ষা এক সঙ্গে ৪ ঘণ্টা ধরে (এমসিকিউ পদ্ধতিতে আবশ্যিক বিষয়ের পরীক্ষার ১ ঘণ্টা এবং বর্ণনামূলক পদ্ধতিতে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা ৩ ঘণ্টা) বিরতিহীনভাবে গ্রহণ করা হতো।
 
এবারই প্রথম বিসিএসের আদলে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা পৃথক দিনে নেওয়া হচ্ছে। ১০০ নম্বরের প্রিলিমিনারিতে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। স্বল্প সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।
 
প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে অনলাইনে পুরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র প্রেরণ করবেন। আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিবন্ধন সনদ দেবে এনটিআরসিএ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: