মাগুরায় ছাত্রলীগের ৩ কর্মীকে কুপিয়ে জখম

মাগুরানিউজ.কমঃ 


kupea_jokhomমাগুরায় পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের ৩ কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুরে শহরের কেশব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- শহরের নতুন বাজার এলাকার শিশির অধিকারী, নান্দুয়ালী এলাকার তুষার হোসেন ও নান্দুয়ালী চরপাড়া এলাকার অপু মিয়া।

আহত অপু মিয়া জানান- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা নতুন বাজার এলাকার ছাত্রলীগ কর্মী শিশির অধিকারীর সঙ্গে এলাকার প্রতিপক্ষ একটি গ্রুপের বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে রোববার সরকারি কলেজ গেটে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে প্রতিপক্ষরা সোমবার দুপুরে শহরের কেশব মোড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিশির, তুষার ও তাকে মারাত্মক জখম করে। 

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে নিজনান্দুয়ালী এলাকার ইমরান গ্রুপের সাথে শিশির গ্রুপের বিরোধের জের ধরে অতীতে দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটে ও উত্তেজনা চলছিল। এরই এক পর্যায়ে আজ সোমবার দুপুরে শহরের কেশব মোড়ে তিন পুকুর এলাকার শিশির, অপু ও অপর সঙ্গী তুষারকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করা হয়।

আহত শিশিরকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন- আধিপত্য বিস্তার নিয়ে শিশির ও তার সহযোগীদের কুপিয়ে জখম করার বিষয়টি তিনি জেনেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: