মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, অস্ত্রের মহড়া

মাগুরানিউজ.কমঃ

sangrosho-725x400_8169

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজে আজ বুধবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপে অস্ত্রের মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বাস থেকে নামিয়ে সুব্রত নামের ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়েছে সংগঠনের অপর গ্রুপের কর্মীরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পলাশ নামের এক চা বিক্রেতার দোকান ভাংচুর করে ছাত্রলীগ। এ ঘটনায় সান্টু ও সজীব নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

সুত্র জানায়, আজাদ ও সজীব নামের ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে দ্বন্দ্বের জের ধরে এদিন দুপুরে স্থানীয় আমিনুর রহমান কলেজ ক্যাম্পাসে আশরাফুল ইসলাম এবং কবির হোসেনের সমর্থকরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ঈদুল শেখ জানান, ছাত্রলীগের জনৈক নেতার নেতৃত্বে ছাত্রদলের লোকজন নিয়ে কলেজ ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দেয়ার খবর পেয়ে প্রকৃত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করে পরিস্থিতি শান্ত করে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: