আজকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে: মাগুরার টিও লুৎফর রহমান

মাগুরানিউজ.কমঃ 

Primary-Psc-exam-routine-2014

মাগুরায় পিএসসি পরীক্ষা অনুষ্ঠানে অনিশ্চয়তা। এ সংক্রান্ত একটি একটি সংবাদ গতকাল মাগুরা নিউজে প্রকাশিত হবার পর মাগুরাতে সারাদিন সচেতন নাগরিক সমাজে আলোচনার বিষয়বস্তু ছিল এই বিষয়টি। অত:পর বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও অন্যান্য মহলের প্রচেষ্টায় পর সঠিক সময় পরীক্ষা শুরু করার প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে বলে জানা গেছে।

ঘটনার বিবরনে জানা যায়, আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পিএসসি ও এবতেদায়ী সমাপনি পরীক্ষায় সদর উপজেলার ১৮ কেন্দ্রে অন্তত ১০ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ আগে কেন্দ্র সচিব ও হল সুপারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা।

এ সময়ের মধ্যে প্রধান শিক্ষকবৃন্দ প্রয়োজনীয় সিট প্লান, পরীক্ষার খাতা সর্টিং, শিক্ষার্থীদের হাজিরা শিট তৈরি, ইনভিজিলেটরদের কর্ম বন্টন, ইনভিজিলেটর হাজিরা শিট, কেন্দ্রের পার্শ্ববর্তী হাই স্কুলের কর্তৃপক্ষকে জানানো ও প্রয়োজনীয় রুম বরাদ্দ নেয়া,  এমএলএসএস নিয়োগ, অফিস সহকারি নিয়োগসহ ব্যাপক প্রস্তুতি নিতে হয়। যা করতে কমপক্ষে এক সপ্তাহ লাগে।

কিন্তু মাগুরা সদর উপজেলার শিক্ষা অফিসার (টিইও) মোঃ লুৎফর রহমান দায়িত্বে অবহেলা করে গতকাল ১৮ নভেম্বর পর্যন্তও এ বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারেননি। ফলে সারাদেশের সঙ্গে একযোগে পরীক্ষা শুরুর ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছেন শিক্ষকরা।

এ ব্যাপারে মাগুরা সদর উপজেলার শিক্ষা অফিসার (টিইও) মোঃ লুৎফর রহমানকে আজ বিকাল সাড়ে ৩টায় ফোনে যোগাযোগ করলে তিনি জানান “লোকবল কম ও আমি অসুস্থ থাকায় দেরি হয়েছে। কাজ চলছে। আজকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিততব্য প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা সম্পন্ন করতে কোনো অসুবিধা হবেনা”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: