মাগুরায় গুল খেয়ে গৃহবধূর আত্মহত্যা

মাগুরানিউজ.কমঃ 

magura_map

মাগুরার মহম্মদপুরে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনের অত্যাচারে গুল খেয়ে খাদিজা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। তিনি নয় মাস বয়সী একটি কন্যা শিশুর জননী।

খাদিজার বাবা উপজেলার তেলিপুকুর গ্রামের সৈয়দ মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, ‘ চার বছর আগে রায়পুর গ্রামের হাবিবার মিয়ার ছেলে হাসান মিয়ার সঙ্গে খাদিজার বিয়ে হয়। হাসান আনসার বাহিনীতে কাজ করেন। বিয়ের পর থেকে হাসান, তাঁর বাবা-মা ও স্বজনরা যৌতুকের দাবিতে খাদিজার ওপর নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা নিতে প্রায়ই খাদিজাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হতো।

গতকাল বুধবার যৌতুকের টাকা নিতে খাদিজাকে বাবার বাড়ি যেতে বলা হলে সে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে নির্যাতন করেন তাঁর শাশুড়ি। মনের কষ্টে খাদিজা ঘরে থাকা কয়েক কৌটা গুল পানিতে গুলিয়ে খেয়ে ফেলে। পরে প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে খাদিজার মৃত্যু হয়।’

এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের জন্য এলাকায় পাঠানো হয়েছে। নিহতের বাবার পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: