আমরা আত্মবিশ্বাসী, সিরিজও জিতব : সাকিব

মাগুরানিউজ.কমঃ 

SHAKIB_A1429175028

১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে একটি জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কোনো ধরণের ক্রিকেটে পাকিস্তানকে বধ করতে পারেননি টাইগাররা। ভাগ্যদেবী সঙ্গে না থাকায় বেশ কয়েকটি ম্যাচে বাংলাদেশকে জয়বঞ্চিত হতে হয়। অন্তত ঘরের মাঠে শেষ তিনটি ম্যাচে পাকিস্তান জয় পায় শুধুমাত্র ভাগ্যের জোরে।

আবারও সেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে শুক্রবার মিরপুর স্টেডিয়ামে। এতদিন পাকিস্তানের বিপক্ষে জয় না পাওয়ায় অবশ্য হতাশ নন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের শক্তি আর সামর্থ্যরে সবটুকু দিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে আনবে টাইগাররা।

সাকিবের ভাষ্য, ‘আমরা আত্মবিশ্বাসী। আমাদের দলে যারা আছে এবং সবাই যেভাবে পারফর্ম করছে তাতে আমরা সবাই বেশ আত্মবিশ্বাসী। বিশ্বকাপে ধারাবাহিক ক্রিকেট খেলছিলাম। এখন আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলে যেতে পারি তাহলে ফলাফলটা আমাদের পক্ষেই আসবে। আর ফলাফল কিংবা জয় যেটাই বলেন না কেন, যা করা প্রয়োজন তা-ই করা হবে।’

প্রথম ম্যাচে মাঠে নামার আগে ইতিবাচক সাকিব। সাকিব বলেন,‘আমরা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামব। এবং জয় আমাদের লক্ষ্য। আমরা কখনো জিতিনি বলে যে জিততে পারবো না তা নয়। ১৬ বছর হয়নি বলে কখনো হবে না, এটা ভুল। এরকম চিন্তা করলে বাংলাদেশের ক্রিকেট এখানেই থেকে যাবে।’

এদিকে ঘরের মাঠে খেলা এবং নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সে সাকিব পাকিস্তানের থেকে নিজেদেরকে এগিয়ে রাখছেন। সাকিব বলেন, ‘ওয়ানডেতে আমরা ফেভারিট, আমাদের দলটি পাকিস্তানকে হারানোর মত। আমাদের ক্ষমতা আছে সিরিজ জেতার। প্রস্তুতি ম্যাচে ওরা হেরেছে বলে মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে আছে। সেই সুযোগটি আমাদেরকে কাজে লাগাতে হবে এবং প্রথম ম্যাচে জয় তুলে নিতে হবে।’

তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলতে ২০১১ সালের পর এই প্রথম ঢাকায় এসেছে পাকিস্তান। শুক্রবার দুপুর আড়াইটায় প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: