মাগুরায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম; জনমনে অসন্তোষ

মাগুরানিউজ.কমঃ 

Kupuiye_329927127

পূর্ব বিরোধের জের ধরে ঋষি পরিবারের ৫ জনকে কুপিয়ে আহত করেছে বিএনপি নেতা জাফরের লোকজন। গতকাল সকাল  সাড়ে ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাতে এ ঘটনায় জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিনোদপুর গ্রামের বিএনপি নেতা জাফর  ও  ঋষি  পরিবারের সুশীলের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল সকালে বিবদমান জমিতে বসবাস করা ঋষি সুশীলের বাড়িতে জাফরের লোকজন হামলা করে কুপিয়ে মহিলাসহ ৫ জনকে আহত করে।   

গুরুতর আহতরা হলেন রিতা রানী (৪৫), নয়ন সরকার (১৯), বিশ্বজিৎ (৪৯), রিনা রানী (৪০) ও সুশীল (৫০)। এদের সবাইকে  মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রিতা রানীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক শফিকুল ইসলাম। মহম্মদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: