মাগুরায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষ

মাগুরানিউজ.কমঃ 

HOTTA-1422527321মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার জালশুখা গ্রামে বিয়েকে কেন্দ্র করে একই পরিবারের মহিলাসহ ৪ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার  দুপুরে এ ঘটনা ঘটে।

আহত ৪ জন  হরিদাসী (৩০), বিচিত্র রায় (১৮), শ্রীবাস (৪০) ও অভিজিৎ (১৮) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আহত অভিজিৎ জানান,  দীর্ঘদিন ধরে জালশুকা গ্রামে রতন গ্রুপ ও শ্রীবাস গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। মাসখানেক পূর্বে  শ্রীবাসের গ্রুপের মৃত নিশিকান্ত সরকারের ছেলে তরুণ সরকার (২৫)এর সঙ্গে রতনের মেয়ে লিলিমা বিশ্বাস (২৫) এর গোপনে মাগুরা কোর্টের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি জানাজানি হলেও রতন স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। রতন জোর করে মেয়েকে তার স্বামীর বাড়ি থেকে তুলে আনার চেষ্টা করে এবং লোকজন নিয়ে ছেলের বাড়ি ভাঙচুর করে এবং মেয়ে আসতে রাজি না হওয়ায় মেয়েকে আনতে ব্যর্থ হন।

পরে এ বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে রতনের বাড়িতে গ্রাম্য সালিশ বসে। সালিশে রতনের সঙ্গে শ্রীবাসের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সালিশ ভেঙে যায়। সালিশ শেষে বাড়ি ফেরার পথে রতনের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে শ্রীবাস ও তার লোকজনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে আহত করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: