মসজিদের ইমামের ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ; কারন সিনেমায় অভিনয়

মাগুরানিউজ.কমঃ 

file (1)ছবিটিতে একটি ছোট্ট রোলে অভিনয় করেছেন গুলাম হাসান শাহ নামে এক কাশ্মীরী ইমাম । ‘বিবাহ’ করাচ্ছেন, ছবিতে এমনই একটি দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে । আর ওই দৃশ্য নিয়ে আপত্তির জেরে শেষ পর্যন্ত ৬৫ বছর বয়সি ইমামকে বরখাস্ত করেছে তিনি যে মসজিদের সঙ্গে যুক্ত, তার পরিচালন কর্তৃপক্ষ । ক্ষুব্ধ ইমাম ভরদ্বাজকে আইনি নোটিস পাঠিয়ে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন, তাঁকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছেন ।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের কাজিগুন্ডের বাসিন্দা ওই ইমাম গত ৮ বছর ধরে শহরের নাওহাট্টা এলাকার একটি মসজিদে প্রার্থনা পরিচালনা করে আসছিলেন । কিন্তু বিপত্তি ঘটিয়েছে হায়দর-এর ওই বিয়ের দৃশ্য ।

গুলাম হাসানের দাবি, ভুল বুঝিয়ে তাঁকে দিয়ে বিয়ে করানোর দৃশ্যে অভিনয় করানো হয়েছে । তিনি বলেছেন, আমাকে বলা হয়েছিল, নিকাহ করানোর ফুটেজটি শিক্ষামূলক প্রচারে ব্যবহার করা হবে । আমি জানতাম না সেটা ছবিতে ব্যবহার করা হবে। আমাকে বিভ্রান্ত করা হয়েছে । মসজিদের পরিচালন কমিটি আমাকে বরখাস্ত করেছে ।

আইনজীবীর মাধ্যমে বিশাল ভরদ্বাজের পাশাপাশি হায়দর-এর প্রযোজককেও নোটিস পাঠিয়েছেন ওই ইমাম তাঁর আইনজীবী ফিরদৌস আহমেদ নোটিসে বলেছেন, আমার মক্কেলকে আপনারা বলেছিলেন, নিকাহ পরিচালনার দৃশ্যটি শিক্ষামূলক প্রচারে ব্যবহার করা হবে, যদিও ‘হায়দর’ ছবিতে ফুটেজটি ঢোকানো হবে বলে আগে থেকে আপনারা ঠিকই করে রেখেছিলেন । এটা আপত্তিকর, অন্যায় ।

তিনি বলেছেন, ভরদ্বাজকে পাঠানো আইনি নোটিসে উল্লিখিত অভিযোগ সত্য হলে তাঁকে জাতীয় স্তরের সংবাদপত্রে অন্তত তিনবার ক্ষমা চাইতে হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: