গিলক্রিস্টের বিশ্বরেকর্ড ভাঙলেন সাঙ্গাকারা

মাগুরানিউজ.কমঃ 

file (4)

আরেকটি অনন্য কীর্তি গড়লেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল করার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই লঙ্কান। তিনি ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের করা আগের রেকর্ডটি।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সপ্তম ও শেষ ওয়ানডেতে ৩৪ রানে জিতেছে শ্রীলঙ্কা। এই ম্যাচেই রেকর্ডটি গড়েছেন সাঙ্গাকারা। এদিন কিউইদের বিপক্ষে ২টি ক্যাচ নিয়ে শ্রীলঙ্কার এই উইকেটরক্ষকের ডিসমিসাল সংখ্যা এখন ৪৭৪টি। আর ৪৭২ ডিসমিসাল রয়েছে গিলক্রিস্টের।

ওয়েলিংটনে এদিন আগে ব্যাট করে ২৮৭ রান করা শ্রীলঙ্কার পক্ষে দারুণ এক সেঞ্চুরিও করেন সাঙ্গাকারা। আর মাত্র ১২ রান করলেই রিকি পন্টিংকে ছাড়িয়ে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন তিনি। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ৩৬৫ ইনিংস খেলা অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান পন্টিংয়ের সংগ্রহ ১৩ হাজার ৭০৪ রান। আর ৩৭৩ ইনিংসে সাঙ্গাকারার সংগ্রহ ১৩ হাজার ৬৯৩ রান।

ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটি শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ৪৫২ ইনিংসে ১৮ হাজার ৪২৬ রান করেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিও টেন্ডুলকারের, ৪৯টি।

এদিকে সনাৎ জয়সুরিয়াকে ছাড়িয়ে ইতোমধ্যেই শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন সাঙ্গাকারা। ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ৪৩৩ ইনিংস খেলা সাবেক লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান জয়সুরিয়ার সংগ্রহ ১৩ হাজার ৪৩০ রান। ৪১৩ ইনিংসে ১২ হাজার ৫২৫ রান নিয়ে তার পরেই আছেন আরেক লঙ্কান মাহেলা জয়াবর্ধনে। সূত্র: ক্রিকইনফো

ওয়ানডেতে উইকেটরক্ষক হিসেবে ডিসমিসাল:
*কুমার সাঙ্গাকারা-৪৭৪টি
*অ্যাডাম গিলক্রিস্ট-৪৭২টি
*মার্ক বাউচার-৪২৪টি
*মহেন্দ্র সিং ধোনি-৩১৪টি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: