মাগুরায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি

মাগুরানিউজ.কমঃ 

file

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে  নারী ও শিশুসহ অন্তত ৩০জন আহত হয়েছেন। উপজেলার বালিদিয়া গ্রামে সোমবার এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা  নিয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে। সংঘর্ষ চলাকালে ২০টি বসতঘর ও চারটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা বালিদিয়ার ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও একই গ্রামের অপর আওয়ামী লীগ নেতা ইউনুস সিকদারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে একটি বিরোধপূর্ণ জমি চাষ নিয়ে উভয় সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত তহম শিকদার (২৬), মোশারফ মৃধা (৪০), রেজাউল শেখ (৪৫), মুজিবুর শিকদার (৪০), আনোয়ার শিকদার (২৩), আকুববর শিকদার (৬০), আহম্মদ শিকদার (২২), আলমগীর মিনা (৪০), সুজন শিকদার (২০) ও আকাশ শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে মহম্মদপুর থানার পুলিশের এসআই জাহাঙ্গিরসহ ৪ পুলিশ সদস্য  আহত হয়েছেন। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ড শর্টগান  ও টিয়ার সেলের  ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: