আইসিসির নতুন টেস্ট র‌্যাংকিং, এক সিরিজ জয়ে তৃতীয় স্থানে পাকিস্তান!

মাগুরানিউজ.কমঃ 

pak20141103185506

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটি পাকিস্তানের জন্য যেন সোনায়-সোহাগা হয়ে উঠেছে। ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাংকিংয়েও উন্নতি ঘটেছে মিসবাহ-হাফিজদের। ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতকে পেছনে ফেলে তাা উঠে এসেছে তিন নম্বরে (সূত্র : আইসিসি)।

বিষয়টি সোমবার নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক আইসিসি।

গেল সাত বছরের মধ্যে এটি পাকিস্তানের সবচেয়ে সেরা র‌্যাংকিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় পাকিস্তান ৯টি রেটিং পয়েন্ট অর্জন করেছে। এটিই তাদের র‌্যাংকিংয়ে উন্নতিতে অবদান রেখেছে। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে এর আগে ষষ্ঠ স্থানে ছিল মিসবাহরা। ৯ রেটিং পয়েন্ট পাওয়ায় ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে।

এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর তৃতীয় স্থানে উঠে এসেছিল পাকরা। চলতি মাসের ৯ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে পাকিস্তান। কিউইদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ থাকবে পাকিস্তানের জন্য।

আইসিসির নতুন টেস্ট র‌্যাংকিং

অবস্থান        দল             রেটিং পয়েন্ট
১ .       দক্ষিণ আফ্রিকা     ১২৩
২ .       অস্ট্রেলিয়া          ১১৭ (-৬)
৩ .       পাকিস্তান            ১০৫ (+৯)
৪ .       ইংল্যান্ড             ১০৪
৫ .       শ্রীলঙ্কা               ১০১
৬ .       ভারত                ৯৬
৭ .       নিউজিল্যান্ড        ৯৩
৮ .       ওয়েস্ট ইন্ডিজ     ৭৫
৯ .        জিম্বাবুয়ে            ৩৯
১০ .      বাংলাদেশ           ১৯

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: