মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ( লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
এসএসসি ও এইচএসসি বা উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতিত জিপিএ ৯.৪০ জিপিএধারীরা এবার বাকৃবিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বছর ১০০ আসন বৃদ্ধির ফলে বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা এক হাজার ২০০। ১৬ হাজার ৭০ জন আবেদনকারীর মধ্যে জিপিএর ভিত্তিতে ৯ হাজার ৮৯২ জন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


