মাগুরানিউজ.কমঃ
‘থাকবে না কেউ পিছনে গড়বো সমাজ এক সনে’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বুধবার আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে শহরে র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবার রহমান। বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত আনোয়ার, সিভিল সার্জন সুনীল চন্দ্র রায় পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্যা নবুওয়াত আলী, জেলা প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক নওশের আলী, সাবেক অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান প্রমুখ।


