অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে মহা সপ্তমী শুরু

মাগুরানিউজ.কমঃ

aaa Copy

অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে মহা সপ্তমী। বুধবার সকাল ৮টা ৫৮ মিনিটে শুরু হয় সপ্তমী। শুরুতেই দেবীর নবপত্রিকা প্রবেশ। ঈশ্বর সব কিছুর মাঝে রয়েছেন। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে শুদ্ধ করে মাকে পূজা করা হবে।
 
এরপর কল্পনার মধ্য দিয়ে মাকে (দেবী) মনের আসনে বসানো হয়। বিধান অনুসারে অনুষ্ঠিত হবে বিহিত পূজা।
 
ঐতিহ্যবাহী থানাপাড়া পূজা কমিটির সাধারন সম্পাদক এ্যাড. রতন কুমার মিত্র বলেন,  সকল কুচক্রী এবং অশুভ শক্তি বিণাশ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারি এটাই আমাদের প্রার্থনা।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, এ বছর মাগুরাতে ৫৭৭টি মণ্ডপে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। জেলার চার উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৮৫টি, শ্রীপুরে ১৩৪টি, শালিখায় ১৩২টি ও  মহম্মদপুরে ১১৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

মাগুরা শহরের দুর্গাপূজার আয়োজনের প্রধান পূজা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী থানাপাড়া পূজা কমিটির দুর্গাপূজা ,জামরুলতল পূজা কমিটির দুর্গাপূজা ,নতুন বজার ছানার বটতলা,তাতী পাড়া সহ শহরের সকল পূজা মন্ডপেই উৎসবের আমেজ।

জেলাব্যাপী এ ধর্মীয় উৎসবকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: