মাগুরানিউজ.কমঃ
আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে সকালে দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে নটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষার্থীদেও সমন্বয়ে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ধরে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে আসাদুজ্জামান মিলনায়তনে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান, পুলিশ সুপার মো: জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিশ) এ কে এম তারেক, সরকারী শহীদ সোহওয়ার্দ কলেজেন অধ্যক্ষ প্রফেসর মো: এলিয়াছ হোসেন প্রমুখ।


