আউস মৌসুমে মাগুরায় ৩০ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষমাত্রা

মাগুরানিউজ.কমঃ

images (9)মাগুরায় চলতি আউস মৌসুমে দূর্যোগ দূর্বিপাক না হলে ২৯ হাজার ৯৭৫ মেট্রিক টন ধান উৎপাদন হবে। যার থেকে চাল উৎপাদন হবে ২০ হাজার মেট্রিক টন। এ  লক্ষ্যে ৯ হাজার ২৮০ হেক্টর জমিতে আউস ধান চাষের পরিকল্পনা নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

লক্ষ্য বাস্তবায়নে মাগুরা সদর উপজেলায় ৩ হাজার ৮৭০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ২ হাজার ৮০ হেক্টর, শালিখা উপজেলায় ২ হাজার ৪২২ হেক্টর ও মহম্মাদপুর উপজেলায় ৯০০ হেক্টর জমিতে আউস ধানের চাষ হয়েছে।

উল্লেখিত জমিতে দূর্যোগ দূর্বিপাক না হলে ২৯ হাজার ৯৭৫ মেট্রিক টন ধান উৎপাদন হবে। যার থেকে চাল উৎপাদন হবে ২০ হাজার মেট্রিক টন।মাঠে কৃষি বিভাগের কোন তদারকি বা কোন পরামর্শ কৃষকরা পায়না বলে অনেক কৃষকই অভিযোগ করেছেন। কৃষি বিভাগ কিছু অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন।

এছাড়া প্রনোদনা কর্মসুচির উৎপাদন সহায়তা কর্মসুচির আওতায় উফশী এবং নেরিকা দানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছে ১হাজার ৮৪০ বিঘা।

এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৬৯৫ বিঘা, শ্রীপুর উপজেলায় ৫৫০ বিঘা, শালিখা উপজেলায় ৪৬৫ বিঘা ও মহম্মাদপুর উপজেলায় ১৩০ বিঘা। এ কর্মসুচি বাস্তবায়নে সরকারি ভাবে ১হাজার ৮৪০ জন কৃষকের মধ্যে প্রনোদনা হিসেবে ২৪ লাখ ১৮ হাজার ৮৬৩ টাকা বন্টন করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জানিয়েছেন।

তবে অনেক কৃষকই এর খবর জানেনা বলে তাদের অভিমত ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: