মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার সাংদা লক্ষিপুর গ্রামে স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে আখিদুল মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ৮টার দিকে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বিকেলে লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী ছুটির পর বাড়ি ফিরছিল। পথিমধ্যে ওই এলাকার আখিদুল মোল্লা তার পথরোধ করে যৌন হয়রানি করে।
এ সময় তার চিৎকারে এলাকাবাসী আখিদুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আকিদুলকে রাতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ রাতেই তাকে জেলে পাঠিয়েছে।

