মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র জিতেছে। আজ আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলা শেখ রাসেল ক্রীড়া চক্র- ৪ এবং শুভসকাল ক্রীড়া চক্র চুয়াডাঙ্গা-১।
৫ ফেব্রুয়ারি শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও টাঙ্গাইলের আরিয়ান ক্লাব।
৬ ফেব্রুয়ারি মোহামেডানের প্রতিপক্ষ আয়োজক আছাদুজ্জামান ফুটবল একাডেমি।
৯ ও ১০ টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল।
ফাইনাল ১২ ফেব্রুয়ারি।


