মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আকস্মিক ঘুর্ণিঝড়ে গতকাল সোমবার সদর উপজেলার বুজরুক-শ্রীকুন্ডী কলেজসহ ওই এলাকার মৌসুমী সব্জি, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিন এলাকা ঘুরে দেখা গেছে, ঝড়ে উপজেলার বুজরুক-শ্রীকুন্ডী কলেজের ১০টি কক্ষের মধ্যে ৫টি কক্ষের ছাউনী সম্পূর্ণ উড়ে গেছে। একারণে ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষে পাঠদান বিঘ্নিত হচ্ছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ওই এলাকার মাঠের সব্জি-মরিচসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ওই গ্রামের কৃষক মহসিন মোল্যা জানান, ঝড়ে তার ১০ শতক জমির সবজিসহ আশপাশের বিভিন্ন সবজি ও ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে।
বুজরুক-শ্রীকুন্ডী কলেজের অধ্যক্ষ পল্লব কুমার দে জানান, ঝড়ে ক্লাশরুম ভেঙে যাওয়ায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এতে করে ছাত্র-ছাত্রীদের পাঠদানে খুব অসুবিধা হচ্ছে। কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত কলেজের সংস্কারের কাজ শুরু করা হবে।


