মহম্মদপুরবাসীর স্বপ্ন ‘এলাংখালী ঘাটে’ ব্রিজ নির্মাণ প্রস্তাব অনুমোদন

মাগুরানিউজ.কমঃ 

11m_899238162

অবশেষে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন মধুমতি নদীর উপর এলাংখালী ঘাটে ৬০০ দশমিক মিটিার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চন্নু)।

কমিটির বৈঠকে স্থানীয় সরকার বিভাগের ৪টিসহ মোট ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন মধুমতি নদীর উপর এলাংখালী ঘাটে ৬০০ দশমিক মিটিার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

কাজটির দায়িত্ব পেয়েছে বাংলাদেশের ‘রেনকিন-মেক্স’ নামক জয়েন্টভেঞ্চার কোম্পানি।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী প্রেসব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: