শ্রীপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

মাগুরানিউজ.কমঃ 

images (3)মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে তিন নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জমিতে সেচ দেওয়ার নিয়ে এ সংঘর্ষ হয়।

মাগুরা সদর হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে খালেক, কবির, রিপন, বাবুল, মকিম, মনিরুল, মোক্তার, আলিম, নাহার বেগম, এলিনা খাতুন ও আন্না বেগম পাপিয়া নামে ১১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সকাল ১১টার দিকে, অন্যের জমির উপর পাইপ দিয়ে সেচের পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের আবদুল খালেক ও মোক্তার শেখের মধ্যে বাকবিতণ্ডার শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনই রামদা, সড়কি, লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে আহত হয় নারীসহ অন্তত ২২ জন।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান এসআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: