মাগুরার প্রতাপ সাহার হত্যার বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ 

logo_final_sm_730891216

মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা প্রতাপ কুমার সাহাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী ও দুর্বৃত্তরা যে দলেরই হোক না কেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশে সংখ্যালঘুদের উপর হামলা, হত্যা বেড়েই চলবে। তাই আমরা প্রতাপ কুমার সাহার হত্যাকারীদের বিচারের দাবি করছি।

আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি ড.নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের নেতা কাজল দেবনাথ, নির্মল চ্যাটার্জী, শ্যামল কুমার রায়, কিশোর মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ই নভেম্বর রাতে মাগুরার রাধানগর বাজার এলাকায় তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

প্রতাপ সাহা খুনের ঘটনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডঃ বীরেন শিকদার এমপি, বাংলাদেশ রেডক্রিন্টে সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ এম এস আকবর, মাগুরা জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 বুধবার রাধানগর শ্মশানে প্রতাপ সাহার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: