প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

মাগুরানিউজ.কমঃ 

Education-1415281553

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩-এর চূড়ান্ত ফল আজ প্রকাশিত হয়েছে। মোট ৬ হাজার ৯৩৩ প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া এ ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.mopme.gov.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ১ জুলাই ২০১৩ তারিখের বিজ্ঞাপনের আলোকে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রার্থীর সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ১২৭ জন। তার মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন প্রার্থী  লিখিত পরীক্ষায় অংশ নেন এবং ২০ হাজার ৪৭৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: