মাগুরানিউজ.কমঃ
পেট্রোল বোমা সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে কমিউনিটি পুলিশের সদস্যরা।
সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শ্রীপুরের ওয়াপদা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সকাল ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যরা ওয়াপদা এলাকায় জড়ো হয়। পরে তারা ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
পেট্রোলবোমা বিরোধী নানা রকম স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে এ মানববন্ধন সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক হুমায়ুন উর রশিদ মুহিত ও শ্রীপুর সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।


