মাগুরায় হরতালে কর্মরত অবস্থায় ট্রাক চাপায় প্রান গেলো পুলিশ কর্মকর্তার

মাগুরানিউজ.কমঃ 

 

SI-1424681816

মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় আজ বেলা সাড়ে ১১ টার দিকে সড়ক দুর্ঘটনায় হাজিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মশিউর রহমান (৫২) নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গোলাম মোস্তফার ছেলে।  

মাগুরার পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, এসআই মশিউর রহমান মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা বাজারে হরতালের ডিউটি করছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে জরুরি প্রয়োজনে মোটরসাইকেলে মাগুরা আসার উদ্দেশে রওনা হন। ইছাখাদা বাজারের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: