ব্রিটিশ-বাংলাদেশী ৩ কিশোরীরর খোঁজ, অতঃপর…

মাগুরানিউজ.কমঃ 

গত মঙ্গলবার ঐ তিন কিশোরী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী বিমানে ওঠে
গত মঙ্গলবার ঐ তিন কিশোরী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী বিমানে ওঠে

পূর্ব লন্ডনের যে তিনজন কিশোরী ইসলামিক স্টেটের সাথে যোগ দিতে তুরস্ক হয়ে সিরিয়ায় উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের খোঁজে ব্রিটিশ পুলিশের একটি দল তুরস্কে গেছে।

পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তারা তুরস্কে ঠিক কি করবেন।খবর বিবিসি।

স্কটল্যান্ডে ইয়ার্ডের একজন মুখপাত্র শুধু জানিয়েছেন, “তদন্তে তুরস্কের কর্তৃপক্ষ সব ধরণের সাহায্য করছে।”

১৫ এবং ১৬ বছরের এই তিন কিশোরীর মধ্যে শামিমা বেগম এবং খাদিজা সুলতানা বাংলাদেশী বংশোদ্ভূত।

ওদিকে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তিনটি কিশোরী তুরস্কের বিমানে উঠতে পারলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গেছে, ২০১৩ সালে আকসা মাহমুদ নামে যে তরুণী স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আইএস যোদ্ধাকে বিয়ে করতে সিরিয়া গেছে, তার টুইটার পাতায় শামিমা তার পালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল।

আকসা মাহমুদের টুইটার অ্যাকাউন্ট পুলিশের নজরদারিতে থাকলেও, শামিমার বার্তা তাদের নজর এড়িয়ে গেল তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

পরিবারগুলো দারুণভাবে ভেঙে পড়েছে

সিরিয়ার উদ্দেশ্যে পাড়ি দেওয়া পূর্ব লন্ডনের এই তিনজন কিশোরীর পরিবারগুলো মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।

পরিবারের সদস্যরা তাদের ফিরে আসার জন্য আকুল আহবান জানিয়েছে।

ঐ তিন কিশোরীর পরিবার জানিয়েছে, তারা সিরিয়ায় যাবার পরিকল্পনা করছে — এমন কোন ইঙ্গিত পরিবারগুলো কখনো পায়নি।

ছোট বোনের পাজামা আঁকড়ে, ধরা গলায় শামীমা’র বড় বোন রেনু বেগম বিবিসিকে বলেন, যাবার সময় তেমন কিছুই সঙ্গে করে নিয়ে যায়নি তার বোন।

বোনকে এখনো ‘ছোট্ট বাচ্চা’ বলে তিনি আকুতি জানাচ্ছিলেন, যেখানেই থাকুক, শামীমা যেন শীঘ্র বাড়ি ফিরে আসে।

অন্য পরিবারগুলোর একই রকমভাবে ভেঙ্গে পড়েছে।

আমিরার বাবা বলছেন, তার বাড়িতে শোকের মাতম চলছে। ‘সিরিয়াতে যেও না’ বলে তার মেয়ের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছিলেন মি. আবাস হোসেন।

ঐ তিন কিশোরীই বাংলাদেশী অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন একাডেমী স্কুলের ছাত্রী।

মঙ্গলবার সর্বশেষ তাদের জনসমক্ষে দেখা গেছে।

এই স্কুল থেকে ডিসেম্বরে তাদের বন্ধু একটি সিরিয়া চলে গেছে পুলিশ জানিয়েছে।

সেসময় এই তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদও করেছিল।

তবে, এই ঘটনা পূর্ব লন্ডনের বাঙালী মুসলমান কমিউনিটির মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছেন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের একজন উপদেষ্টা আব্দুল বারি।

ব্রিটেন থেকে ইতিমধ্যেই প্রায় ৫০০ ছেলেমেয়ে জিহাদে অংশ নিতে মধ্যপ্রাচ্যে গেছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: