মাগুরায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

আজ ২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। বিশ্বব্যাপী সিভিল সার্ভিস সদস্যদের জন্যই এ দিবস। সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী- এ প্রত্যাশায় জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৮ উপলক্ষে জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, একই বিল্ডিং এর মধ্যে সব সরকারি বিভাগ কার্যক্রম পরিচালনা করবে— সরকারের এ ধারণা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। অচিরেই ছড়ানো-ছিটানো অফিসগুলো একই ছাদের নিচে আসবে। এতে সরকারি সেবা জনগণ দ্রুত এবং সহজে পাবে। প্রতি অফিসেই একজন করে তথ্য-প্রদানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অতএব তথ্য পেতে সমস্যা হয় না। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট সার্ভিস-প্রদানকারীর বিরুদ্ধে অভিযোগও করা যায়। এটা বাংলাদেশে পাবলিক সার্ভিস যুগের বিপুল পরিবর্তন এনেছে এবং সার্ভিস প্রদানের ক্ষেত্রে ব্যাপক গতি সঞ্চার করছে। পাবলিক সার্ভিস ডে’তে দক্ষ সরকারি কর্মচারীদের পুরস্কার প্রদান করে থাকে সরকার। এটি সব খাতের সরকারি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে  প্রযোজ্য। এটি নিঃসন্দেহে দারুণ একটি বিষয়— যা আমাদের অনুপ্রাণিত করছে।

মূলত এসব নিয়েই উদযাপিত হচ্ছে পাবলিক সার্ভিস ডে। প্রতিবছর নতুন নতুন ডিজিটাল সেবাক্ষেত্র বাড়ছে। জনগণ বা সেবাগ্রহীতারাও স্বস্তির সঙ্গে বরণ করছেন সরকারের এ সেবাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: