মাগুরায় কুকুরের কামড়ে ৪ শিশুসহ আহত ১০

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে ৪ শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩ শিশুকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এছাড়া কুকুড়ের কামড়ে ২২টি গবাদি পশু আহত হয়েছে। কুকুরেরা দল বেঁধে চলাফেরা করছে এবং সুযোগ পেলেই আক্রমন করছে, কামড়ে দিচ্ছে। ফলে এলাকায় কুকুর আতংক বিরাজ করছে। গ্রামবাসীরা একটি কুকুরকে পিটিয়ে মেরেছে বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, রবিবার সারাদিন ও সোমবার সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে ৪ শিশুসহ ১০ জনকে পাগলা  কুকুরে কামড়ে আহত করেছে। কুকুরের কামড়ে শিশুদের শরীরের মাংস, পেটের নাড়ি ও কিডনী পর্যন্ত আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় বয়োজিদ, সোহান ও আলিফ নামে তিন শিশুকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও অনিক নামে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্য সদর হাসপাতালের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, কুকুরের কামড়ের গভীর ক্ষত নিয়ে তিন শিশু হাসপাতালে ভর্তি  হয়ে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয় কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিয়ার রহমান জানান, তিনি খোঁজ নিয়ে পাগলা কুকুর নিধনে ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: