মাগুরাবাসীর প্রিয় মুখ কলি’র দাফন সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416f452ui48_4267031593851699161_n

মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কানিজ আকতার কলি’র দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১২ টায় শহরের পিটিআই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তার মরদেহ মাগুরা পৌর গোরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনে মরহুমার নিকটজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পৌর মেয়র মরহুম আলতাফ হোসেনের বড় কন্যা এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় সচিব অ্যাড. আসাদুজ্জামানের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শফিকুজ্জামান বাচ্চুর স্ত্রী মাগুরাবাসীর প্রিয় মুখ কানিজ আক্তার কলি (৪৩) দূরারোগ্যে কন্স্যার আক্তান্ত হয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শহরের এজি একাডেমি মাধ্যমিক বালক বিদ্যালয়ের শিক্ষিকা কলি মাগুরা জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রীর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মাগুরার ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানিজ আকতার কলির মৃত্যুতে জেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন। মাগুরা নিউজ পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: