বাংলা নববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ

Prime_Minister_Sheikh_Hasina1428937865

আগামীকাল পহেলা বৈশাখ। আসছে নতুন বাংলা সাল- ১৪২২। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নববর্ষ  উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতির চর্চা আমাদের জাতিসত্ত্বাকে আরো বিকশিত করবে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে। রাজনীতির নামে আগুনে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংসকারী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করবে।’

প্রধানমন্ত্রী আরো বলেন,‘বাংলা নববর্ষ আবহমান বাঙালি সংস্কৃতির এক বর্ণাঢ্য উৎসব ও অনন্য উৎসবিন্দু। বাঙালির সার্বজনীন উৎসব নববর্ষকে তাই আমরা আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে। নববর্ষ মানেই নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে বাংলা নববর্ষ প্রতিবছর নতুন রূপে হাজির হয়। পয়লা বৈশাখের পূর্বে চৈত্রসংক্রান্তি থেকে দেশের নানা স্থানে শুরু হয় বৈশাখি মেলাসহ নানা আয়োজন, যা বিনোদনের পাশাপাশি দেশের অর্থনীতিতে আনে নতুন গতি।

বাংলা নববর্ষ আমাদের জাতীয়তাবোধ ও চেতনাকে শাণিত করে। বর্ষবরণের উৎসবে এ চেতনাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতার আগে ও পরে বহু ষড়যন্ত্র হয়েছে। আঘাত করা হয়েছে বারবার। বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির কোনো অপচেষ্টাই সফল হয়নি। বাঙালি জাতি নববর্ষকে ধারণ করেছে তার জীবনযাত্রা ও সংস্কৃতির অনুষঙ্গ হিসাবে।’

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশব্যাপী বৈশাখি মেলা, চৈত্রসংক্রান্তির পালা-পার্বন, নববর্ষের প্রতিটি মিছিল-শোভাযাত্রা পরিণত হোক মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অন্যায়-অবিচার, শোষণ-বৈষম্য এবং ক্ষুধা-দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ারে। ১৪২২ সন সব জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে বয়ে আনবে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: